Khabar Samay Bangla Blog ঘটনা Work : নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ঘটনা

Work : নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

শিলিগুড়ি , ৪ নভেম্বর : শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান বিজেপির জেলা সম্পাদক তথা ৪৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর মান্না ভদ্র ।

অভিযোগ ,নির্বাচনের আগে অনুমোদিত ওই ড্রেন নির্মাণের কাজের বরাত পেয়েছেন ঠিকাদার তমাল সরকার । কিন্তু নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল । এমনকী,ড্রেনের নির্মিত অংশে হাত দিলেই তা ঝুরঝুর করে ভেঙে পড়ছিল | সিমেন্টের পরিমাণ কম রাখা এবং নিম্নমানের বালি ব্যবহারের অভিযোগও উঠে আসে ।

বিষয়টি জেলা নেতৃত্বকে জানানোর পর পুরনিগমের ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করা হয় । এরপর ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে নির্মিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন ।

মান্না ভদ্র জানান , ইতিমধ্যেই ওই অংশ ভেঙে ফেলা হয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে ।

নতুন করে কাজ শুরুর আগে উন্নতমানের সামগ্রী ব্যবহার এবং নিয়মিত ইঞ্জিনিয়ারিং তদারকি নিশ্চিত করতে হবে । সরকারি প্রকল্পে জনগণের অর্থের অপচয় কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version