Khabar Samay Bangla Blog ঘটনা Food : খাবারের গুণগত মান যাচাইয়ে অভিযান
ঘটনা

Food : খাবারের গুণগত মান যাচাইয়ে অভিযান

শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : শিলিগুড়িতে খাবারের গুণগত মান যাচাইয়ে খাদ্য দপ্তরের অভিযান | মিষ্টির দোকান ও হোটেলের রান্নাঘরে মিলল অনিয়ম |

শিলিগুড়ি পুরনিগম ও খাদ্য দপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানের কিচেনে চলে অভিযান । আর সেই অভিযানে উঠে এল চাঞ্চল্যকর কিছু অভিযোগ।
শহরের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানের রান্নাঘরে এদিন তল্লাশি চালায় শিলিগুড়ি পুরনিগম ও খাদ্য দপ্তরের আধিকারিকরা । প্রধান নগরস্থিত জনপ্রিয় একটি মিষ্টির দোকানে শিরার মধ্যে পাওয়া যায় আরশোলা। পাশাপাশি উদ্ধার হয় বহুদিন থেকে পড়ে থাকা ক্ষীর।


অন্যদিকে , একটি হোটেলের রান্নাঘর থেকে উদ্ধার হয় পচা চিকেন । পাশাপাশি পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ কিছু মসলা ।
খাবারের গুণমান এবং রান্নাঘরের স্বাস্থ্যবিধি নিয়ে এমন অনিয়ম সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন । পাশাপাশি দোকানের সমস্ত রকম কাগজপত্র খতিয়ে দেখা হয়।

সংশ্লিষ্ট দুটি খাবারের দোকানকেই নোটিশ দেওয়া হয়েছে । হাইজেনিক মেনটেন করে তাদের ব্যবসা চালানোর নির্দেশ দেওয়া হয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version