শিলিগুড়ি , ১১ সেপ্টেম্বর : শিলিগুড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ । উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে।
ঘটনায় দুই মহিলা সহ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে । শিলিগুড়ি এসটিএফ,শিলিগুড়ি জিআরপির এসওজি সহ এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথভাবে অভিযান চালায় । অভিযানের সময় চার জনকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় তিনটি পিঠব্যাগ ও একটা লেডিজ ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত চার জনই কোচবিহারের বাসিন্দা । এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা ,তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপি ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স
