Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Visit : মণ্ডপ ও নিরঞ্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার
উত্তরবঙ্গ ঘটনা

Visit : মণ্ডপ ও নিরঞ্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

শিলিগুড়ি , ৭ অক্টোবর : দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ও নিরঞ্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে বের হলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।বুধবার হিলকার্ট রোডের মহাত্মা গান্ধী চকের মহানন্দা নিরঞ্জন ঘাট সহ একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন তিনি ।

পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি রবিন থাপা ,এসিপি চন্দন দাস ,এসিপি অহিতাগ্নী চক্রবর্তী , এসিপি সুবীর দত্ত সহ বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসি সহ একাধিক থানার আইসি ও ওসিরা ।

এছাড়াও পাশাপাশি এদিন বিদ্যুৎ দপ্তর ও দমকলের কর্মীরাও উপস্থিত ছিলেন । এদিন প্রথমে মহানন্দা নিরঞ্জন ঘাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার । ঘাটে নামার পথ ,সাধারণ মানুষের চলাচল ও বিসর্জনের সময় যাতে কোনও ধরনের সমস্যা না হয় , সে বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি।

এরপর মহানন্দা ঘাট থেকে সেন্ট্রাল কলোনির দুর্গাপুজোর মণ্ডপে যান পুলিশ কমিশনার । সেখানে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মণ্ডপ ও সংলগ্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন । মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথে যাতে কোনও ধরনের সমস্যা বা যানজট তৈরি না হয় ,সেদিকেও বিশেষ নজর দেন তিনি ।

পরে সুব্রত সংঘের পুজো মণ্ডপ , দাদাভাই মাঠ ও রথখোলা সহ শিলিগুড়ির একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা , যান চলাচল ও সাধারণ মানুষের সুবিধার বিষয়গুলি সুনিশ্চিত করতেই এই পরিদর্শন তাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version