Khabar Samay Bangla Blog অপরাধ Drug : মাদক সহ গ্রেপ্তার , তদন্তে পুলিশ
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার , তদন্তে পুলিশ

শিলিগুড়ি , ৪ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি পুলিশের । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪৭ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল প্রধাননগর থানার পুলিশ ।

এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি কালো রঙের মোটরসাইকেল ও মাদক ওজন করার একটি ছোট যন্ত্র । পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গতরাতে প্রধাননগর থানার একটি বিশেষ পুলিশ দল দাগাপুর চা বাগান এলাকায় রেললাইনের কাছে অভিযান চালায় ।

গোপন সূত্রে মাদক সংক্রান্ত তথ্য পাওয়ার পরই এই অভিযান চালানো হয় । সেখান থেকেই মহম্মদ নাসিরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ । ধৃত ব্যক্তি প্রধাননগর থানা এলাকার ডামরাগ্রামের বাসিন্দা।

এরপর ধৃত ব্যক্তির কাছে থাকা সামগ্রী তল্লাশি করে প্রায় ৪৭গ্রাম ব্রাউন সুগার সহ একটি ছোট ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করা হয় । এই ঘটনায় প্রধাননগর থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এই মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছে বা কোথায় পাচারের পরিকল্পনা ছিল ও এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version