Khabar Samay Bangla Blog অপরাধ Crime : নাবালিকা শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ , গ্রেপ্তার জামাইবাবু
অপরাধ

Crime : নাবালিকা শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ , গ্রেপ্তার জামাইবাবু

শিলিগুড়ি , ৩১ অক্টোবর : নাবালিকা শ্যালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল জামাইবাবু । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । ধৃতের নাম সনু মুন্ডা ।

পুলিশ সূত্রে খবর ,অভিযুক্তের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগের জেরে বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা । ঘটনার সূত্রপাত গত ৪ অক্টোবর । ওই দিন নির্যাতিতার বাবা প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান , শ্বশুরবাড়িতে থাকাকালীন তার নাবালিকা মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করে জামাই।

পরবর্তীতে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা জানতে পারেন সে অন্তঃসত্ত্বা । এরপরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তারা। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে প্রধাননগর থানার পুলিশ। তবে অভিযোগ দায়েরের খবর পেয়েই এলাকা ছেড়ে আত্মগোপন করে অভিযুক্ত।

তার সন্ধানে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালাতে থাকে পুলিশ । শেষ পর্যন্ত মোবাইল টাওয়ার লোকেশন অনুসরণ করে অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য পান তদন্তকারীরা । এরপর আলিপুরদুয়ারে অভিযান চালিয়ে গতকাল রাতে সনু মুন্ডাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে।

শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। নাবালিকার উপর এই ধরনের গুরুতর অপরাধের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version