Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ River : ক্যানেলের জলে অন্য মেজাজে গজরাজ
উত্তরবঙ্গ ঘটনা

River : ক্যানেলের জলে অন্য মেজাজে গজরাজ

শিলিগুড়ি , ৩১ অক্টোবর : তিস্তা ক্যানেলের জলে অন্য মেজাজে গজরাজ । কখনও শুঁড় দিয়ে জল ছিটিয়ে , আবার কখনও জলে ডুব দিয়ে আপন মনে স্নান করতে দেখা যায় হাতিটিকে ।

গজলডোবার তিস্তা ক্যানেলে এই দৃশ্য ঘিরে রীতিমতো উৎসাহ ছড়াল পথচলতি মানুষের মধ্যে । এদিন গজলডোবার তিস্তা ক্যানেলের জলে নেমে বেশ কিছুক্ষণ ধরে স্নান করতে দেখা যায় হাতিটিকে । নিজের মতো করে জলের মধ্যে সময় কাটায় গজরাজ ।


হাতির এমন মজাদার কাণ্ড দেখতে রাস্তা দিয়ে যাতায়াত করা বহু মানুষ দাঁড়িয়ে পড়েন । অনেকেই মোবাইলে সেই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করেন । জঙ্গলের বাইরে ক্যানেলের জলে হাতির এমন স্বতঃস্ফূর্ত জলকেলি মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে । মনোরম এই মুহূর্ত দেখে মুগ্ধ প্রত্যক্ষদর্শীরাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version