শিলিগুড়ি , ১১ অক্টোবর : একদিকে ছুটে আসছে ট্রেন , অন্যদিকে রেললাইন পার হচ্ছে হাতির বিশাল দল । তবে সেই সময় বনকর্মীদের তৎপরতায় রক্ষা পেল ৭০ টির ও বেশি হাতির প্রাণ ।
ঘটনাটি শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বাগডোগরার জঙ্গলের দিকে যাওয়ার সময়ের । ওই রেললাইন পার হচ্ছিল হাতির একটি বিশাল দল । সেই সময় আচমকাই ওই লাইনে চলে আসে সিকিম মহানন্দা এক্সপ্রেস । ফলে তৈরি হয় চরম বিপজ্জনক পরিস্থিতি ।
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ করেন বনকর্মীরা । লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে থামানোর সংকেত দেন তারা । বনকর্মীদের তৎপরতায় শেষ মুহূর্তে থেমে যায় ট্রেন । এর ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাতির দলটি।
বনকর্মীদের সময়োচিত সিদ্ধান্ত ও সাহসিকতায় বন্যপ্রাণ রক্ষার আরও এক নজির সামনে এল । রেললাইন পারাপারের সময় বন্যপ্রাণীদের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ , এই ঘটনা ফের সেই প্রশ্ন তুলে দিল।
