Khabar Samay Bangla Blog ঘটনা Tiata : হাতির শাবক উদ্ধার , ফিরল মায়য়ের কাছে
ঘটনা

Tiata : হাতির শাবক উদ্ধার , ফিরল মায়য়ের কাছে

শিলিগুড়ি , ২১ সেপ্টেম্বর : তিস্তা নদীর স্রোতে ভেসে যাওয়া হাতির শাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল বনদপ্তর । সোমবার সকালে গজলডোবার আপার স্টিম এলাকায় মা হাতির সঙ্গে নদী পার হওয়ার সময় আচমকাই স্রোতে ভেসে যায় শাবকটি । পরে তিস্তা সেতুর নিচ দিয়ে ভেসে সেটি কাঠামবাড়ি এলাকায় পৌঁছায় ।

পাঞ্জাব বাঁধের কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের এলাকায় কয়েকজন মৎস্যজীবী শাবকটিকে দেখতে পান। এরপর নৌকার সাহায্যে সেটিকে উদ্ধার করে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে শাবকটির দায়িত্ব নেন।


এরপর শাবকটিকে গজলডোবা তিস্তা ব্যারেজ পার করে নিরাপদ ও শুকনো এলাকায় নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্রে খবর , ওই এলাকায় মা হাতিটির অবস্থান ছিল । প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর শেষ পর্যন্ত শাবকটির সঙ্গে মা হাতির পুনর্মিলন ঘটাতে সক্ষম হন বনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version