জলপাইগুড়ি , ১৩ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে চলছে বিজেপির সেবা কার্যক্রম । তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়িতেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় ।
মঙ্গলবার বিজেপির জলপাইগুড়ি মণ্ডল ২ এর উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন ট্রাফিক পোস্ট চত্বরে আলপনা কর্মসূচির আয়োজন করা হয় । রং বেরঙের আলপনায় সাজিয়ে তোলা হয় এলাকা । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি মন্ডল ২ এর নেতা-কর্মীরাও ।
একদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দ, অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী সেবা কার্যক্রম। এই দুই উপলক্ষকে সামনে রেখেই জলপাইগুড়ি শহরে বিজেপির এই অভিনব উদ্যোগ । শারদ উৎসবের প্রাক্কালে শহরের গুরুত্বপূর্ণ পোস্ট অফিস মোড়ে বিজেপির এই রঙ্গোলি কর্মসূচি ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
