শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া সাংসদদের পাশাপাশি বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । একইসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস , পুরভোটে জোট এবং দুর্গাপুজোর সময় বামেদের স্টল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও জবাব দেন তিনি ।
সেলিম বলেন এনসিপিআইতে যারা যোগ দিয়েছেন, তাদের বিজেপি পুষে রেখেছে। দেশের বিভিন্ন রাজ্যেই বিজেপি এই ধরনের রাজনীতি করে থাকে। অন্যদিকে, তৃণমূলে থাকাকালীন ধান্দাবাজি , তোলাবাজি ও পাচারের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাই ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার জন্য অন্য দলে চলে গিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সেলিম বলেন, “এরা হলো ধোবি কা কুত্তা। না ঘরকা না ঘাটকা। তাই বাড়ি ফিরলে এলাকার মানুষ তাদের আক্রমণ করে থাকে।”
বিজেপির বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুলে সেলিম বলেন, বিজেপি বাইরে থেকে আসা কালো টাকা দিয়ে সাংসদ ও বিধায়ক কেনে। পাশাপাশি নিজেদের কালো টাকা দিয়ে মদ, মিডিয়া ও ভোটকেনে ।
শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন নিয়েও সরব হোন রাজ্য সম্পাদক। পুরনির্বাচনের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ , নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী ওয়ার্ড ভাগ করেছে বিজেপি। যে সমস্ত ওয়ার্ডে বিজেপির ভোট বেশি , সেগুলিই ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন সেলিম।
দুর্গাপুজোর সময় বামেদের স্টল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যেরও সমালোচনা করেন মহম্মদ সেলিম। উৎসবের সময় বামেদের স্টলে কী লেখা হবে বা কী ধরনের কার্যক্রম হবে , তা সরকার ঠিক করে দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
সেলিমের কথায়, “শরৎকালে উৎসব হয় বলেই শারদ উৎসব বলা হয়। আর আমরা আমাদের স্টলে কি লিখব তা সরকার ঠিক করতে পারেনা।”
