Khabar Samay Bangla Blog জীবনধারা Puja : গণেশ পুজোয় মাতল উত্তরায়ণ
জীবনধারা

Puja : গণেশ পুজোয় মাতল উত্তরায়ণ

শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বর : উত্তরায়ণ শিলিগুড়ির উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছর ও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে । গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় । একইসঙ্গে এদিন গণেশ মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ প্রতিমন্ত্রী তথা বিধায়ক আনন্দময় বর্মন। তার উপস্থিতিতে গণেশ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বরএই তিন দিন ধরে চলবে গণেশ পুজো । প্রতিদিন পুজো , পুষ্পাঞ্জলি , সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে । ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেবেন আবাসনের বাসিন্দারা।

আগামী ১৬ সেপ্টেম্বর গণেশ প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের পুজো । চতুর্থ বর্ষের গণেশ পুজো এবং মন্দির নির্মাণের উদ্যোগকে ঘিরে উত্তরায়ণ আবাসনে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version