Khabar Samay Bangla Blog অপরাধ Court : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার
অপরাধ

Court : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৪ নভেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫৬ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,বিশ্বাস কলোনিতে মাদক মজুতের খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেন মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশকর্মীরা ।পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইলের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায় । তবে ঘটনাস্থল থেকেই ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশকর্মীরা । এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২৫৬গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৬২ হাজার টাকা ।

উদ্ধার হওয়া মাদক ও নগদ টাকা বাজেয়াপ্ত করে অভিযুক্তকে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয় । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ,দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী দু’জনে মিলে মাদক কারবার চালিয়ে আসছিল । এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

পাশাপাশি ,পলাতক স্ত্রীর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version