Khabar Samay Bangla Blog অপরাধ Drug : মাদক সহ গ্রেপ্তার দুই
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২৬ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য ভোরের আলো থানা পুলিশের । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার , বিপুল পরিমাণ নগদ টাকা এবং দুটি মোবাইল উদ্ধার করল পুলিশ ।

এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ভোরের আলো থানার একটি বিশেষ পুলিশ দল ক্যানাল রোডের শিবনাথপাড়া মোড়ে অভিযান চালায় । সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয় । তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার , দুটি মোবাইল এবং নগদ ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা উদ্ধার হয়।

ধৃতরা হল সদ্দাম আলি (৩০) ও আখতার খান (৪৫) । উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃত দু’জনের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ভোরের আলো থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version