August 25, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Protest : মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য , প্রতিবাদ মিছিল

শিলিগুড়ি ,২৫অগাষ্ট : সোশ্যাল মিডিয়ায় রাজবংশী কামতাপুরী সম্প্রদায়ের মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এবং ঐতিহাসিক কোচবিহারের রাজা মহারাজাদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে সরব হলো বৃহত্তর রাজবংশী কামতাপুরী সমাজ । দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এদিন শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয় |

মঙ্গলবার সূর্য সেন পার্কের পেছন দিক থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে গিয়ে পৌঁছায়। সেখানে প্রতিনিধিদল মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য শুধু একটি সম্প্রদায়কেই আঘাত করছে না , বরং সামগ্রিক সামাজিক সম্প্রীতিও নষ্ট করছে । তাদের দাবি , যারা এই ঘটনার সঙ্গে যুক্ত , তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শুধু শিলিগুড়িতেই নয় , উত্তরবঙ্গ জুড়েই একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি চলছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *