শিলিগুড়ি , ২২ মার্চ : এখনকার দিনে মোবাইল আর স্ক্রিনের দুনিয়া থেকে বাচ্চাদের মাঠে ফেরানো বড় চ্যালেঞ্জ । সেই লক্ষ্যেই শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির পার্বতী ঘাটে কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে ‘রয়েস ক্রিকেট লিগ’। এলাকার পড়ুয়াদের নিয়ে এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় মহলে ।
শিক্ষক বিট্টু রায়ের উদ্যোগে শুরু হওয়া এই লিগে এ বছর অংশ নিয়েছে মোট আটটি দল । নিয়ম মেনে দল গঠন করে খেলায় অংশ নিচ্ছে বাচ্চারা, থাকছে পুরস্কারের ব্যবস্থাও। মূল লক্ষ্য একটাই—মোবাইল থেকে দূরে রেখে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ পরিবেশে বড় করে তোলা ।
ভবিষ্যতে মেয়েদের নিয়েও এই ধরনের ক্রিকেট আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে । রবিবারের খেলায় এক বিশেষ চমকও দেখা যায় । প্রচারে বেরিয়ে সেখানে উপস্থিত হন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব । শিশুদের উৎসাহ দিতে গিয়ে তিনিও কিছুক্ষণ ব্যাট হাতে মাঠে নামেন, যা ছোটদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।
উপস্থিত ছিলেন এসজিডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গাল এবং স্থানীয় কাউন্সিলর গার্গী চ্যাটার্জী-সহ অন্যান্যরাও।
খেলা
Match : পড়ুয়াদের মাঠে ফেরানোর উদ্যোগ
- by Soumi Chakraborty
- March 22, 2026
- 0 Comments
- Less than a minute
- 64 Views
- 5 hours ago

