শিলিগুড়ি , ২৭ অগাষ্ট : শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন প্রাক্তন মেয়র গৌতম দেব ।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি ছাত্রদের মধ্যে হিংসা ও রক্তপাত বন্ধের পাশাপাশি পুলিশ-প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানালেন ।
তিনি অভিযোগ করেন , প্রশাসন ও শাসক দলের ভূমিকা অনেক ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে । ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকে শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট নিয়ে গ্রেপ্তারের ঘটনাকেও তিনি পক্ষপাত দুষ্ট বলে দাবি করেন ।
তিনি বলেন , গণতন্ত্রে বিরোধী দলের মর্যাদা ও মতপ্রকাশের অধিকার থাকা জরুরি । শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ শান্ত ও গণতান্ত্রিক রাখা না হলে প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন তিনি।

