শিলিগুড়ি , ১৬ এপ্রিল : এবার লড়াই ধর্মের কারবারিদের সঙ্গে । কিন্তু মানুষ ধর্ম মেনেই উন্নয়নের পাশে থাকবেন ।
এমন মন্তব্যই করলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ।
আজ সকালে শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব । দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ৩০ নম্বর ওয়ার্ডের অলিগলি ঘুরে বেড়ান গৌতম দেব। জন সংযোগ কর্মসূচিতে গিয়ে স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন গৌতম বাবু। ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক গৃহবধূ মেয়র এর কাছে তার এলাকার নানান সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয় একটি বাজারের জন্য এলাকায় যানজট হচ্ছে এবং মাছ বাজারের জন্য এলাকায় দুর্গন্ধ এবং দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ওই মহিলা ।
মন দিয়ে ওই মহিলার সমস্ত কথা শোনেন গৌতম দেব । আশ্বাস দেন ৪ তারিখের পর শিলিগুড়ি পুরনিগমে গিয়ে খোঁজখবর নিয়ে স্থানীয় কাউন্সিলর এর সঙ্গে কথা বলে সমস্যা নিরসনের চেষ্টা করবেন।
জনসংযোগ প্রচারে যখন গৌতম বাবু হাঁটছেন , সেই সময় একটি শিশু গৌতম বাবুর কাছে আসেন। গৌতম বাবু তাকে আদর করেন এবং হাতে চকলেট তুলে দেন। মাথায় হাত বুলিয়ে দেন। এরপর গৌতম বাবু ৩০ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে পাশে থাকার এবং আশীর্বাদ দেওয়ার অনুরোধ করেন । উন্নয়নকে হাতিয়ার করেই ভোটের লড়াইয়ে গৌতম দেব । ১০ বছর ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক থাকাকালীন ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী সেই সময় তিনি কি কি উন্নয়ন করেছেন এবং বিগত চার বছরে শিলিগুড়ি পুরনিগমের মেয়র থাকাকালীন তিনি কি কি করেছেন এই সমস্ত তথ্য তুলে ধরছেন আম জনতার কাছে ।
গৌতম বাবুর আশা শিলিগুড়ির মানুষ উন্নয়নের পাশেই থাকবেন এবং তাকেই বিজয়ী করবেন।

