শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর : ফুলেশ্বরী রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় নিত্য দুর্ভোগ হবে সাধারণ মানুষের , তাই দ্রুত খোলার দাবিতে সরব হল সিপিআইএম |
শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ ফুলেশ্বরী রেলগেট বন্ধ থাকায় চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা । জংশন থেকে এনজেপি পর্যন্ত ডবল লাইনের কাজের জন্য রেলগেটটি বন্ধ করা হয়েছে ।
রেলগেট বন্ধ হওয়ায় বিকল্প হিসেবে স্থানীয়দের ভরসা করতে হচ্ছে আন্ডারপাসের উপর। কিন্তু অভিযোগ , সেই আন্ডারপাসের রাস্তার পরিস্থিতি বেহাল। কোথাও জমে রয়েছে নোংরা জল , কোথাও আবার ভাঙা গর্ত |
প্রতিদিন যাতায়াতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।এই পরিস্থিতিতে ফুলেশ্বরী রেলগেট দ্রুত খুলে দেওয়ার দাবিতে সরব হয়েছে সিপিআইএম ।
প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্য দাবি করেন , সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত রেলগেট খুলতে হবে । শিলিগুড়ির আরও কয়েকটি রেলগেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে রেলের বলে তারা জানতে পেরেছেন | মানুষের স্বার্থে কোনও রেলগেট বন্ধ করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ।

