September 28, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Driver : rapido চালকের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর : বাড়ি ফেরার পথে rapido চালকের সঙ্গে বচসা যাত্রীর | । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় । অভিযোগ rapido চালক চাবি দিয়ে যাত্রী ঋষভ পালের কপালে আঘাত করে । গুরুতর জখম অবস্থায় ঋষভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘটনাকে কেন্দ্র করে ঋষভ পালের পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত rapido চালককে পুলিশ গ্রেপ্তার করেছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে , শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে রাত ১২টার মধ্যে ইস্টার্ন বাইপাস এলাকা থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য rapido বুক করেছিলেন ঋষভ পাল। অভিযোগ , তাকে নিতে আসা চালককে দেখে ঋষভের সন্দেহ হয় যে চালক মদ্যপ অবস্থায় রয়েছে । সেই কারণে তিনি ওই চালকের সঙ্গে রাইডে যেতে অস্বীকার করেন এবং রাইডটি বাতিল করার কথা জানান।

অভিযোগ, এরপরই চালক ও ঋষভের মধ্যে বচসা শুরু হয়। কথাকাটাকাটি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে । পরিবারের অভিযোগ , সেই সময় rapido চালক ঋষভকে মারধর করেন । এমনকী গাড়ির চাবি দিয়ে তার কপালে আঘাত করা হয় বলে অভিযোগ। চাবির আঘাতে ঋষভের কপালে গুরুতর চোট লাগে।

ঘটনার পর ঋষভ বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে খবর দেয় । ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ , ওই সময় চালক মদ্যপ অবস্থায় ছিল । পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় । ঘটনার পরদিন ঋষভ পালের মায়ের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , আটক চালকের নাম উজ্জ্বল বারুই । সে শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপল্লীর বাসিন্দা । ইস্টার্ন বাইপাসের কচরাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয় | বচসার কারণ খতিয়ে দেখছে পুলিশ |

আহত ঋষভ পাল শিলিগুড়ি পুরনিগমের দুর্গানগর এলাকার বাসিন্দা । বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন । ঘটনাকে কেন্দ্র করে ভক্তিনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *