শিলিগুড়ি , ৪ এপ্রিল : মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায়।
ইতিমধ্যেই প্রচারে বেশ গতি এনেছেন শরদিন্দু বাবু ।
শরদিন্দুবাবু শিলিগুড়ি পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । বামেরা এবার তাকেই প্রার্থী করেছে । স্বচ্ছ ভাবমূর্তির শরদিন্দু চক্রবর্তীকে সবাই জয় নামেই ডাকে। এবার শিলিগুড়ি আসনে জয়ের বিষয়ে আশাবাদী জয় ।
অশোক ভট্টাচার্য শহরের জন্য কি কি করেছেন সেই সমস্ত বিষয়গুলিকেই প্রচারের হাতিয়ার করেছেন শরদিন্দুবাবু । আজ শিলিগুড়িতে মনোনয়নপত্র জমা দিয়ে জয় চক্রবর্তী বলেন শহরের মানুষ তাকে যথেষ্ট আশীর্বাদ করছেন ।

