Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ North Bengal : পশ্চিমবঙ্গের পর্যটনকে দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাব : শংকর ঘোষ
উত্তরবঙ্গ ঘটনা

North Bengal : পশ্চিমবঙ্গের পর্যটনকে দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাব : শংকর ঘোষ

শিলিগুড়ি , ১০ জুন : মন্ত্রিসভা সম্প্রসারণের পর দপ্তর বণ্টন নিয়ে চলা নানা জল্পনার মধ্যে বুধবার প্রকাশিত তালিকায় শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ কে রাজ্যের পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হল ।


দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনায় শিলিগুড়ির রামকৃষ্ণ আশ্রমে পুজো দিতে যান শঙ্কর ঘোষ । যদিও দপ্তর বণ্টন নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি , তবুও উত্তরবঙ্গের উন্নয়ন এবং রাজ্যের পর্যটন শিল্প নিয়ে নিজের অগ্রাধিকারের কথা স্পষ্ট করেছেন ।


শঙ্কর ঘোষ বলেন , “উত্তরবঙ্গ আর বঞ্চনার তালিকায় নয় , বিকাশের পথে হাঁটবে । বিশ্বের মানচিত্রে পশ্চিমবঙ্গের পর্যটনকে দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাব । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর্যটন নিয়ে কী ভাবনা রয়েছে , তা বুঝতে হবে । তবে আজ এর থেকে বেশি কিছু নয় ।


নতুন দায়িত্ব পাওয়ার পর শঙ্কর ঘোষের এই মন্তব্য উত্তরবঙ্গের পর্যটন ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার করেছে । বিশেষ করে দার্জিলিং, ডুয়ার্স, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা নিয়ে আশাবাদী সকলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version