Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Water : জলনিকাশি নেই , বাড়ির ভিতরে জল , কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম
উত্তরবঙ্গ ঘটনা

Water : জলনিকাশি নেই , বাড়ির ভিতরে জল , কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম

শিলিগুড়ি , ১০ জুন : দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চম্পাসারি সংলগ্ন এলাকার বাসিন্দারা । বর্ষা শুরু হতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা । সেই ক্ষোভই এবার প্রকাশ্যে বিস্ফোরিত হল স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মনের সামনে । এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ বাসিন্দাদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ , জাতীয় সড়ক সম্প্রসারণ ও রাস্তা সংস্কারের কাজের জন্য চম্পাসারি বাজারকে স্থানান্তর করে রাস্তার উল্টো দিকে নতুন দোকানপাট নির্মাণ করা হয়েছে । কিন্তু এলাকার বহু পুরনো ও গুরুত্বপূর্ণ দাবি স্থায়ী নিকাশী ব্যবস্থা আজও হয়নি । নিচু এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায় , ঘরবাড়ি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে । বারবার দাবি জানানো হলেও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ ।

বুধবার জল জমা পরিস্থিতি দেখতে এলাকায় যান ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। সেই সময়ই ক্ষুব্ধ বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান । অভিযোগ , বিক্ষোভ চলাকালীন কয়েকজন বাসিন্দা কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। এলাকাবাসীদের একাংশের বক্তব্য, ভোটের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও পরে আর সমস্যার সমাধানে উদ্যোগী হন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version