Khabar Samay Bangla Blog ঘটনা Siliguri : সরাসরি শংকরে একাধিক সমস্যা নিয়ে নাগরিকরা
ঘটনা জীবনধারা

Siliguri : সরাসরি শংকরে একাধিক সমস্যা নিয়ে নাগরিকরা

শিলিগুড়ি , ১২ জুলাই : সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে রবিবার শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ।

এদিন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রায় ৫০ জন মানুষ মন্ত্রীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। অভিযোগগুলির মধ্যে ছিল জমি সংক্রান্ত একাধিক সমস্যা। পাশাপাশি পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা তার উপর হওয়া অত্যাচারের অভিযোগও মন্ত্রীর সামনে তুলে ধরেন।

সমস্ত অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর ড. শঙ্কর ঘোষ আশ্বাস দেন , প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা শোনাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচির আয়োজন করা হবে , যাতে আরও বেশি সংখ্যক মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version