Khabar Samay Bangla Blog অপরাধ Theft : ক্যান্সার হাসপাতালে চুরির ঘটনায় গ্রেপ্তার
অপরাধ

Theft : ক্যান্সার হাসপাতালে চুরির ঘটনায় গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৪ জুন : জলপাইগুড়ির ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মেডিক্যাল গ্যাস ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ । ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল । তার বাড়ি ময়নাগুড়ি ।

গত ১৯ জুন ময়নাগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । পরে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে তার দেখানো পথেই ফুলবাড়ির জটিয়াখালী এলাকা থেকে চুরি যাওয়া বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য,হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ ছিল ,কোনও পূর্ব অনুমতি,নোটিশ বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রিপোর্ট ছাড়াই মেডিক্যাল গ্যাস ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ সরঞ্জামের তালিকায় ছিল ১৬টি নন-রিটার্ন ভালভ ,১৬টি টেল পাইপ এবং একটি নাইট্রোজেন কন্ট্রোল প্যানেল।

সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয় । পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া সামগ্রীর একটি বড় অংশ উদ্ধার করতে সক্ষম হয় তদন্তকারীরা । বুধবার ধৃত দীপঙ্কর মণ্ডলকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version