Khabar Samay Bangla Blog অপরাধ Crime : মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ
অপরাধ ঘটনা

Crime : মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ


শিলিগুড়ি ,২৪ জুন : অনুভব ফাউন্ডেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদাসম্পন্ন এক তরুণীকে আজ তিনবাতি মোড় সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে জানা গিয়েছে ,তরুণীটি যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে ।

উদ্ধারের পর তাকে পরিবারের সদস্যদের কাছে নিয়ে আসা হয়। তবে তরুণীটি মানসিক প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি কথা বলতে ও শুনতে অক্ষম হওয়ায় অভিযুক্তদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় । মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী তদন্ত শুরু করবে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version