Khabar Samay Bangla Blog অপরাধ Police : পুলিশের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই
অপরাধ

Police : পুলিশের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১ অক্টোবর : মাটিগাড়া থানা এলাকার শিবমন্দির সংলগ্ন সারাদাপল্লীতে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে ঘটে যাওয়া চুরির কিনারা করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ |

গ্রেপ্তার করা হয়েছে এই চুরির চক্রের মূল দুই অভিযুক্তকে । গত ২৬ অগাষ্ট শিবমন্দিরের সারাদাপল্লী এলাকার এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে চুরি হয় । তার বাড়ি থেকে পিতলের বাসন , ঠাকুর ঘরের মূল্যবান সরঞ্জাম , ঘর সাজানোর জিনিসপত্র এবং একাধিক রুপোর সামগ্রী চুরি হয় ।

ঘটনার পরই তিনি মাটিগাড়া থানার দারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে চুরির ঠিক একদিন আগের একটি সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে।

সিসিটিভি ফুজেটের সূত্র ধরেই পুলিশ শিলিগুড়ি বাইপাস এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে । ধৃতের নাম বিরাজ সাউ । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বিরাজ সাউকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করা হয়। পুলিশি জেরার মুখে সে অপরাধ স্বীকার করে এবং এই চুরির সঙ্গে যুক্ত তার অন্যতম এক সহযোগীর নাম পুলিশকে জানায় ।

সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ফের অভিযান চালিয়ে শিলিগুড়ি বাইপাস এলাকা থেকেই চুরির চক্রের মূল পান্ডা এক মহিলাকে গ্রেপ্তার করে । ধৃত ওই মহিলার নাম গুলশান খাতুন। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version