March 26, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Bamfront : বাম আমলে শিলিগুড়ি অগ্রাধিকার পেত : অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি , ২৬ মার্চ : শিলিগুড়ির বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী কে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলো বামেরা | এদিন একটি নির্বাচনী লিফলেটের উদ্বোধন করা হয়। বাম নেতৃত্ব জানায় , আগামী দিনে প্রচারে বেরিয়ে এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে ।


লিফলেটে বাম আমলে শিলিগুড়িতে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করা হয়েছে । পাশাপাশি দাবি করা হয়েছে , বামফ্রন্ট ক্ষমতায় না থাকার পর শহরের উন্নয়নের গতি থমকে গেছে ।
সাংবাদিকবৈঠকে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য । তিনি বলেন, “বিজেপি ভয় সৃষ্টি করে ভোট করাতে চাইছে । তারা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা করছে । তারা এটা কোনওভাবেই মেনে নেবেন না । এর তীব্র বিরোধিতা করেন তারা । বিজেপি গত নির্বাচনেও গোর্খাল্যান্ড ও গ্রেটার কোচবিহারের ইস্যু তুলেছিল । এবার আবার সেই চেষ্টা শুরু হয়েছে । এভাবে প্রতিবার ভোট জেতা যায় না। একবার হয়েছে , বারবার হবে না।”


তিনি আরও বলেন , “বাম আমলে শিলিগুড়ি অগ্রাধিকার পেত । তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে শহরের দাবিদাওয়া তুলে ধরতেন । কিন্তু এখন সেই সুযোগ নেই । আমরা চাই রাজ্য ও কেন্দ্র—দুই সরকারই শহরকে সহযোগিতা করুক । তাই বামেদের প্রার্থী জিতলে আবার শিলিগুড়ির উন্নয়নের বিষয়টি জোরালোভাবে তোলা হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *