Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Bridge : নবনির্মিত রেল ওভার ব্রিজ জনগণের জন্য খুলে দেওয়া হল
উত্তরবঙ্গ ঘটনা

Bridge : নবনির্মিত রেল ওভার ব্রিজ জনগণের জন্য খুলে দেওয়া হল

শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে বড় পদক্ষেপ । নবনির্মিত রেল ওভার ব্রিজ জনগণের জন্য খুলে দেওয়া হল | রেললাইনের ওপর তৈরি নতুন আরওবি এখন যান চলাচলের জন্য চালু হল | দার্জিলিং মোড় এলাকায় রাস্তার এক পাশের অংশ আজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল । একইসঙ্গে বালাসন থেকে আর্মি সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তার কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য মাত্রার কথাও জানানো হয়েছে ।
দার্জিলিং মোড় , শিলিগুড়ি , দার্জিলিং , কালিম্পং এবং সিকিমগামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় জর্জরিত।
এই পরিস্থিতি মোকাবিলায় রাস্তা সম্প্রসারণ ও বিকল্প যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে ।

দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা জানান ,বালাসন থেকে আর্মি সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তার কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে ।
অনুষ্ঠানে ভবিষ্যতের একাধিক পরিকাঠামো প্রকল্পের কথাও তুলে ধরা হয় । এর মধ্যে রয়েছে শিলিগুড়ি রিং রোড , দার্জিলিংয়ের জন্য বিকল্প হাইওয়ে এবং সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলিভেটেড রোডের পরিকল্পনা।

দার্জিলিং মোড়ের এই রাস্তা খুলে যাওয়ার পাশাপাশি আগামী দিনের একাধিক বড় পরিকাঠামো প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় আরও পরিবর্তন আসতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version