Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Bridge : রেলওয়ে ওভার ব্রিজের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন রাজু বিস্তা
উত্তরবঙ্গ ঘটনা

Bridge : রেলওয়ে ওভার ব্রিজের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন রাজু বিস্তা

শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : দার্জিলিং মোড়ের রেলওয়ে ওভার ব্রিজের নির্মাণ কাজ খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে এলেন সাংসদ রাজু বিস্তা । এদিন তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও নির্মাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

সাংসদ জানান , দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন দার্জিলিং মোড় ও সংলগ্ন এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীরা । ওভার ব্রিজটি সম্পূর্ণ হলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে । তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করার নির্দেশ দেন ।


স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জানান , দ্রুত গতিতে কাজ এগোচ্ছে এবং বাকি অংশ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করার লক্ষ্যে জোর দেওয়া হয়েছে ।
উল্লেখ্য , উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার শিলিগুড়ি শহরের যানজট কমাতে এই রেলওয়ে ওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version