Khabar Samay Bangla Blog রাজনীতি Rail : বাংলার জন্য রেল প্রকল্পে অর্থ বরাদ্দ , ধন্যবাদ জানিয়ে চিঠি রাজু বিস্তার
রাজনীতি

Rail : বাংলার জন্য রেল প্রকল্পে অর্থ বরাদ্দ , ধন্যবাদ জানিয়ে চিঠি রাজু বিস্তার


শিলিগুড়ি , ৩ ফেব্রুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব কে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন সাংসদ রাজু বিস্তা | তিনি চিঠিতে লেখেন , বাংলার রেল প্রকল্পগুলির জন্য ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ এক বিশাল অগ্রগতির দিকে নিয়ে যাবে ।

পাটনা হয়ে শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেনটি উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে । এই লাইনটি দিল্লির সঙ্গে আরও সংযুক্ত হবে এবং ভবিষ্যতে এটি গুয়াহাটি এবং উত্তর-পূর্বের সঙ্গে সংযুক্ত হবে।
শিলিগুড়ি করিডরের মধ্য দিয়ে প্রস্তাবিত ৪০ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ উত্তর-পূর্বের সঙ্গে গুরুত্বপূর্ণ “চিকেনস নেক” সংযোগকে ও সুরক্ষিত করবে। এই অঞ্চলে চার-লাইন রেলপথে উন্নীতকরণ এই গুরুত্বপূর্ণ অঞ্চলে রেল যোগাযোগকে উৎসাহিত করবে।

ডুয়ার্সের বানারহাট থেকে অসমের সামতসে এবং কোকরাঝাড় থেকে ভুটানের গেলফু পর্যন্ত নতুন লাইন ঘোষণা করার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান । রাজু বিস্তা বলেন এটি দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত সম্পর্ক এবং পরিবহনকে ব্যাপকভাবে উন্নত করবে ।


হাতি এবং বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা চালুর ঘোষণা পরিবেশের প্রতি যত্নশীলতার পরিচয় দেয় । যার ফলে এই অঞ্চলে প্রাণীদের মৃত্যু এড়াতে অনেক দূর এগিয়ে যাবে । বিস্তা এও দাবি করে দার্জিলিং পাহাড় , শিলিগুড়ি , তরাই , ডুয়ার্স এবং উত্তরবঙ্গ আজ কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক অগ্রাধিকারের শীর্ষে রয়েছে ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version