June 23, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : পুরনিগমের প্রশাসকের দায়িত্ব নিলেন আইএএস আর বিমলা

শিলিগুড়ি , ২৩ জুন : শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আইএএস আর বিমলা।

শিলিগুড়ি পুরনিগমে নতুন প্রশাসক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অফিসার আর বিমলা। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে কর্মরত রয়েছেন । মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুরনিগমের কার্যালয়ে পৌঁছে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিন আধিকারিক, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ।

বর্তমানে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড ও পাড়ায় জল জমে রয়েছে । বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে ।

প্রশাসক আর বিমলা জানান , শহরের মানুষ যাতে দ্রুত স্বস্তি পান, সেই লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথায় কোথায় জল জমেছে , কোন এলাকায় দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি প্রয়োজন , সেই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *