শিলিগুড়ি , ২ জুলাই : শহরে এবার বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি পুরনিগমের । শহরের সৌন্দর্য রক্ষা, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মবহির্ভূত বিজ্ঞাপন নিয়ন্ত্রণে প্রশাসনের এই পদক্ষেপকে ভালভাবেই দেখছেন শহরবাসী ।
দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় নিয়ম না মেনে বিল্ডিংয়ের ছাদ, ফুটপাত, রাস্তার ধারে, দোকানের সামনে এমনকি ব্যক্তিগত সম্পত্তিতেও বিশাল বড় বড় হোর্ডিং ও বিজ্ঞাপনের ফ্লেক্স লাগানো হচ্ছিল । অভিযোগ, অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই হোর্ডিং বসানো হয়েছিল। এর ফলে একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে পথচারী ও যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল।
কয়েকদিন আগেই সেবক রোডের একটি শপিং মলের সামনে থাকা একটি বড় অবৈধ হোর্ডিং ভেঙে ফেলে পুরনিগম। সেই অভিযানের ধারাবাহিকতায় আজ ফের সেবক রোড এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে থাকা একাধিক অবৈধ হোর্ডিং এবং প্রচারের ফ্লেক্স খুলে ফেলা হয় । পুরনিগমের কর্মীরা অভিযান চালিয়ে একের পর এক বিজ্ঞাপনের কাঠামো সরিয়ে দেন।
অভিযান চলাকালীন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে অনুমতি ছাড়া কোনো হোর্ডিং, ব্যানার কিংবা প্রচারের গেট লাগানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধ
ঘটনা
Siliguri : বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান পুরনিগমের
- by Soumi Chakraborty
- July 2, 2026
- 0 Comments
- Less than a minute
- 58 Views
- 4 hours ago

