March 27, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Rally : রামনবমীর শোভাযাত্রায় হাতে অস্ত্র নিয়ে রাম ভক্তরা

শিলিগুড়ি , ২৭ মার্চ : শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় হাতে অস্ত্র নিয়ে রাম ভক্তরা ।

শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে আজ সকাল থেকেই রামভক্তদের উন্মাদনার ছবি ধরা পড়ে ।

শিলিগুড়ির চম্পাসারি , দার্জিলিং মোড় ,মহাত্মা গান্ধী মোড় , হাশমিচক , বিভিন্ন জায়গায় রাম ভক্তরা ভিড় জমান সকাল থেকেই ।

রামনবমী উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে ছিল বিশেষ ব্যবস্থা । কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি ছিল পুলিশ এবং আধা সামরিক বাহিনী।

শিলিগুড়ির হিলকার্ট রোডে আজ রামনবমীর শোভাযাত্রায় দেখা যায় রাম ভক্তদের হাতে অস্ত্র । হাতে অস্ত্র নিয়ে নাচতে দেখা গেল বিজেপির নেতাদেরও।

ডিজের গানের তালে হাতে অস্ত্র নিয়ে নাচলেন রাম ভক্তরা।

শিলিগুড়ি হিলকার্ট রোড সহ বিভিন্ন রাস্তায় রাম ভক্তরা আজ গেরুয়া বস্ত্র পড়ে , হনুমানজির এবং রামের ছবি লাগানো গেরুয়া পতাকা নিয়ে উৎসবে মাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *