June 14, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Hill : পাহাড়ের সামগ্রিক উন্নয়নই সরকারের লক্ষ্য : দিলীপ ঘোষ


দার্জিলিং, ,১৪ জুন : সরকারি সফরে দার্জিলিং এসে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সফরকালে তিনি পাহাড়ের বর্তমান পরিস্থিতি , উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন ।


এদিন মন্ত্রী দার্জিলিংয়ের বিধায়ক , বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি এবং অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে পাহাড়ের সামগ্রিক উন্নয়ন , প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ।
দিলীপ ঘোষ বলেন, পাহাড়ি এলাকায় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে । পাশাপাশি শীঘ্রই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করা হবে বলেও আশ্বাস দেন তিনি ।


তিনি আরও বলেন , দার্জিলিং পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে সরকার অবগত হতে চায় এবং সেই সমস্যাগুলির গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার জন্য আগামী দিনে উদ্যোগ নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *