July 4, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার দুই কারবারি

শিলিগুড়ি , ৪ জুলাই : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভোরের আলো থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি, উদ্ধার প্রায় ৩২৬ গ্রাম ব্রাউন সুগার ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি ও দুটি মোবাইল ।

গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভোরের আলো থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, দুই ব্যক্তি মোটাগছ এলাকায় মাদকের হাত বদল করছে । তৎক্ষণাৎ অভিযান চালায় পুলিশ । মোটাগজ এলাকায় মাদক হাত বদলের সময় পুলিশের হাতে গ্রেপ্তার লিয়াকত আলী এবং রহমত শেখ ।

এই অভিযানে ব্রাউন সুগার সহ একটি স্কুটি দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ । অভিযানে গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩২৬ গ্রাম ব্রাউন সুগার ।

ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । ধৃত লিয়াকত আলীর বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় এবং হাসমত শেখের বাড়ি মালদায়। পুলিশের সন্দেহ মালদার কালিয়াচক থেকে হাসমত শেখ ওই মাদক লিয়াকত আলিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল । এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ভোরের আলো থানার পুলিশব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *