শিলিগুড়ি , ২৫ জুন : মদ্যপ অবস্থায় প্রতিবেশীকে পিটিয়ে খুন | দোষীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল শিলিগুড়ি মহকুমা আদালত ।
২০১৯ সালে বিশ্বকর্মা পুজার দিন রাতের বেলা মদ্যপ অবস্থায় প্রধাননগর থানা এলাকার দক্ষিণ পলাশ সংলগ্ন এলাকার বাসিন্দা আনন্দ ওঁরাও নামক এক যুবক , তার প্রতিবেশী মঙ্গল ওঁরাও এর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে , পরবর্তীতে মদ্যপ অবস্থায় আনন্দ ওঁরাও বাস ও লোহার রড দিয়ে মঙ্গলু ওঁরাও এর মাথায় আঘাত করে ।
ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মঙ্গলু ওঁরাও | পরবর্তীতে আহত মঙ্গলু ওঁরাও কে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । অপরদিকে রাতের বেলা প্রধান নগর থানায় এলাকায় পেট্রোলিং করা প্রধাননগর থানার ভ্যান এর বিষয়টি নজরে পড়লে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ । আনন্দ ওঁরাওকে পেশ করা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে । ২২ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত মঙ্গলবার আনন্দ ওঁরাওকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহাকুম আদালত । আজ শিলিগুড়ি মহকুমা আদালত আনন্দ ওঁরাও কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ।

