শিলিগুড়ি , ২৫ জুন : ভক্তিনগর থানার অন্তর্গত ভাবসিন্ধু কলোনিতে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার ছেলের মৃত্যু হয়েছে । এই ঘটনায় আরও এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন |ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । নিহতরা হলেন প্রমিলা রাই (৫৫) ও তার বড় ছেলে রাজু রাই (২৭)। পরিবার সুত্রে জানা গেছে , পক্ষাঘাতগ্রস্ত প্রমিলা রাই সন্ধ্যায় বাড়ির একটি লোহার জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে রাজু রাইও বিদ্যুৎস্পৃষ্ট হন ।
মৃত নারীর স্বামী নীরন রাই জানিয়েছেন যে, দু'জনকে বাঁচানোর চেষ্টার সময় তার ছোট ছেলেটি প্রথমে বিদ্যুতের ধাক্কায় ছিটকে পড়েছিল; তবে পরে সে সাহস সঞ্চয় করে তার মা ও ভাইকে কিছুটা টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনে ।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁদের দু'জনকে সেভক রোডের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান | যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন । ওই এলাকায় শর্ট-সার্কিটের কারণে প্রমীলা রাইয়ের বাড়ির অদূরে বসবাসকারী সুনীতা শাহও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন । তাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন । খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |
ঘটনা
Death : বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের
- by Soumi Chakraborty
- June 25, 2026
- 0 Comments
- Less than a minute
- 27 Views
- 2 hours ago

