August 14, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Arrest : প্রধানমন্ত্রী আবাস যোজনায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : প্রধানমন্ত্রী আবাস যোজনায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই জন । শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ রাম ভজন মাহাতোর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-তে জালিয়াতির মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন এমএমআইসি রাম ভজন মাহাতোর বিরুদ্ধে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে বড়সড় পদক্ষেপ করল প্রধাননগর থানার পুলিশ। তদন্তে নেমে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।


ধৃতদের নাম রাকেশ সাহ ও বিশ্বজিৎ সাহা । দু’জনেই গুরুং বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । গ্রেপ্তারের পর শুক্রবার দু’জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত রাকেশ সাহের গুরুং বস্তি এলাকায় আগে থেকেই চারতলা বাড়ি রয়েছে বলে তদন্তে উঠে এসেছে । অন্যদিকে, দ্বিতীয় অভিযুক্ত বিশ্বজিৎ সাহের ওই এলাকায় একটি হোটেল রয়েছে বলেও পুলিশের তদন্তে জানা গিয়েছে । এরপরও কীভাবে দু’জন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ।


ঘটনায় এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী নির্বাচন এবং তাদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এই প্রকল্পের উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত প্রয়োজন রয়েছে এমন পরিবারগুলিকে আবাসন সুবিধা দেওয়া । সেখানে চারতলা বাড়ি এবং হোটেল থাকা সত্ত্বেও প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে ।
গত মাসে আনন্দময়ী কলোনির বাসিন্দা বিক্রান্ত বিমল প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে জালিয়াতি করে এবং ভুয়ো নথি ব্যবহার করে কাউন্সিলর তথা প্রাক্তন এমএমআইসি রাম ভজন মাহাতো তার পরিচিত ব্যক্তিদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একইসঙ্গে অভিযোগে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন এমএমআইসি রাম ভজন মাহাতোর ভূমিকা তদন্ত করারও দাবি জানানো হয়েছিল।

পাশাপাশি অভিযোগকারীর আনা অভিযোগের ভিত্তিতে রাম ভজন মাহাতোর ভূমিকাও তদন্ত করে দেখছে পুলিশ। সুবিধাভোগীদের নথিপত্র এবং প্রকল্প সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে এই জালিয়াতির পুরো চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


পুলিশের তদন্তে আর্থিকভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। কীসের ভিত্তিতে তারা প্রকল্পের সুবিধা পেলেন এবং পুরো প্রক্রিয়ায় আর কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি অভিযোগকারীর আনা অভিযোগের ভিত্তিতে রাম ভজন মাহাতোর ভূমিকাও তদন্ত করে দেখছে পুলিশ। সুবিধাভোগীদের নথিপত্র এবং প্রকল্প সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে এই জালিয়াতির পুরো চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *