শিলিগুড়ি , ৮ অগাষ্ট : শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ ।
গতকাল রাতে নাইট পেট্রোলিং এর সময় পুলিশের হাতে ধরা পড়ে তিন দুষ্কৃতী ।
পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় , তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , গতকাল গভীর রাতে রেগুলেটেড মার্কেট এলাকায় অন্ধকারের মধ্যে বেশ কয়েকজন জড়ো হয়ে ডাকাতির ছক কষছিল । পুলিশের নাইট পেট্রোলিং চলাকালীন পুলিশ কর্মীদের ওই জটলা দেখে সন্দেহ হয় , তৎক্ষণাৎ এন্টি ক্রাইম উইং এর পুলিশ হানা দেয় ।
ধৃতদের নাম আকাশ সরকার , রোহিত ওরাও এবং সাগর সিং । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা একাধিক সরঞ্জাম । প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । অপরদিকে আজ ধৃত তিনজনকে পেশ করা হয় শিলিগুড়ি আদালতে ।
অপরাধ
Court : ডাকাতির ছক বানচাল , গ্রেপ্তার তিন
- by Soumi Chakraborty
- August 8, 2026
- 0 Comments
- Less than a minute
- 49 Views
- 4 hours ago

