August 8, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : ব্যাংক অ্যাকাউন্ট অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ৮ অগাষ্ট : দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে থাকা সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে তাঁদের ব্যাংক সংক্রান্ত নথি ও অ্যাকাউন্ট অপব্যবহারের অভিযোগে শিলিগুড়িতে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গতকাল বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এসএফ রোড এলাকায় অভিযান চালায়ন । সেখান থেকেই সন্দেহভাজন তিন যুবককে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা হল ২২ বছর বয়সী চন্দ্র শেখর দাস , ২৩ বছর বয়সী সোনু কুমার মাহাতো এবং ২১ বছর বয়সী প্রীতভি রাজ ঘোষ। তিনজনই শিলিগুড়ি শহরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, অভিযুক্তরা আর্থিকভাবে দুর্বল ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের টাকার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করত । এরপর সেই নথি ব্যবহার করে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা অথবা ইতিমধ্যেই থাকা ব্যাংক অ্যাকাউন্টকে বিভিন্ন আর্থিক লেনদেনের কাজে ব্যবহার করা হত বলে পুলিশের প্রাথমিক অনুমান।

গ্রেপ্তার হওয়া তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় তাদের ভূমিকা এবং তাদের সঙ্গে আরও কাদের যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ |

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট , নথিপত্র এবং সম্ভাব্য আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত যত এগোবে , এই চক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *