August 31, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Market : টাউন স্টেশন বাজারে অভিযান

শিলিগুড়ি , ৩১ অগাষ্ট : শহরের টাউন স্টেশন বাজারে সোমবার এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বাজার এলাকায় বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান | এনফোর্সমেন্টের আধিকারিকরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

অভিযানের সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় । সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।

এনফোর্সমেন্টের এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *