September 1, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Market : বাজার নিয়ন্ত্রণে আনতে বৈঠকে প্রশাসন

শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর : বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল পুলিশ । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার শিলিগুড়ি গেস্ট হাউসে শহরের খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি , ACP রবিন থাপা , ACP ফারুক মহম্মদ চৌধুরী সহ শিলিগুড়ি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ,খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেয় ।

বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যাতে না হয় ও সাধারণ মানুষ যাতে সঠিক দামে সামগ্রী কিনতে পারেন সেই বিষয়েই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয় ।

বাজারের উপর নজরদারি ও ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায় । এদিনের বৈঠকে টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কার্তিক বয়াল সহ একাধিক ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন । পুলিশের পক্ষ থেকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের স্বার্থে ব্যবসায়ীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *