November 29, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ

শিলিগুড়ি , ২৯ নভেম্বর : ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ঘোঘোমালি এলাকায় । হামলার পর অভিযুক্ত যুবক একটি গাছে উঠে বসে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনী | অভিযুক্ত যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন এক যুবক । তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় ।

অন্যদিকে ,হামলার পর অভিযুক্ত যুবক গাছের উপরে উঠে বসে থাকায় তাকে নামাতে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালায় পুলিশ ও দমকল কর্মীরা । অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা হয় । ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে ।

এলাকাবাসীর অভিযোগ ,অভিযুক্ত যুবক প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে । এর আগেও সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয়দের । এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কমল ঘোষও ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *