শিলিগুড়ি , 8 জুলাই : মুখ্যমন্ত্রী ও তার মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ | জুভেনাইল কোর্টে পেশ করা হল আজ তাকে |
বন্ধুদের সঙ্গে রিল ভিডিও তৈরি করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার মাকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শিলিগুড়ির একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ছাত্রের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায়। অভিযোগ, রিল ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিজেপি সমর্থকদের একাংশ ওই ছাত্রের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেখানে তাকে ডিম ছুঁড়ে মারা হয় এবং শারীরিকভাবে হেনস্তাও করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রকে উদ্ধার করে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায় । বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অপরাধ
ঘটনা
Crime : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য , গ্রেপ্তার একদশের ছাত্র
- by Soumi Chakraborty
- July 8, 2026
- 0 Comments
- Less than a minute
- 340 Views
- 2 hours ago

