July 8, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Elephant : রোহিণীর দিকে যাওয়ার পথে বন্য হাতির হামলা , আশঙ্কাজনক দুই

শিলিগুড়ি , ৮ জুলাই : রোহিণী গেট থেকে রোহিণীর দিকে যাওয়ার পথে বন্য হাতির হামলায় গুরুতর জখম হলেন বাইকে থাকা এক যুবক ও এক যুবতী ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , প্রায় ২২ বছর বয়সি এক যুবক ও ১৯ বছর বয়সি এক যুবতী মোটরবাইকে করে রোহিণী থেকে নিচের দিকে নামছিলেন। সেই সময় আচমকাই রাস্তার উপর একটি বন্য হাতির মুখোমুখি হন তারা। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই হাতিটি তাদের ওপর আক্রমণ চালায় ।

হাতির আক্রমণে দু’জনই গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে | হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , দু’জনের অবস্থাই আশঙ্কাজনক ।


উল্লেখ্য , রোহিণী এলাকায় সাম্প্রতিক সময়ে বন্য হাতির চলাচল বেড়েছে । ফলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে । বনদপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তায় যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের আবেদন জানানো হয়েছে । পাশাপাশি বন্য হাতি চোখে পড়লে নিরাপদ দূরত্ব বজায় রেখে বনদপ্তরকে দ্রুত খবর দেওয়ারও অনুরোধ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *