শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারী : গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিহার থেকে অসমে পাচারের আগে উদ্ধার হল ১২ টি গরু । এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর গান্ধী মোড় এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ।
পিকআপ ভ্যানের চালকের কাছে বৈধ কাগজ না থাকায় গরু গুলিকে উদ্ধার করে খোঁয়ারে পাঠানো হয় | বাজেয়াপ্ত করা হয়েছে পিকআপ ভ্যানটিকে । পুলিশ গাড়ির চালক এবং সহকারীকে গ্রেপ্তার করেছে ।
ধৃতদের নাম সাদিন আলী শেখ ও হাবিবুল রহমান । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । তবে এই গরু পাচারের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে সেই ঘটনার তদন্ত করছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

