শিলিগুড়ি , ২৯ জুলাই : পুরনিগমের দুর্নীতি নিয়ে ফের সরব হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার তিনি সাংবাদিক বৈঠক করে বলেন , আইন না মেনে শহরে একের পর এক বিল্ডিং হয়েছে । এমনকি এক ধরনের অনুমতি নিয়েই অন্যভাবে বিল্ডিং বানিয়েছে । শুধু তাই নয় শহরে একাধিক অবৈধ হোর্ডিং রয়েছে । এই হোর্ডিং এর টাকা কার পকেটে গিয়েছে তা নিয়ে তদন্ত করা হবে।
দুর্নীতিতে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “শিলিগুড়ি কলকাতাগামী ভলভো বাসে পাথর ছোঁড়া হয়। এই অভিযোগ পেয়েই উত্তরবঙ্গের আইজিকে জানাতেই কালিয়াগঞ্জ থানার পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাই আগে যারা যা করেছেন ঠিক আছে এখন আর কেউ অবৈধ কাজ করবেন না বলে হুঁশিয়ারি দেন শঙ্কর ঘোষ।

