শিলিগুড়ি , ২৯ জুলাই : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে উদ্বোধন হয়েছে শিলিগুড়ির বর্ধমান রোডের নতুন ফ্লাইওভারের । উদ্বোধনের দু’দিনের মাথায় বুধবার ফ্লাইওভারের নিরাপত্তা ,যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ , অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) পূর্ণিমা শেরপা ,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) সুবীর দত্ত ও পানিট্যাংকি ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ কর্মী।
পরিদর্শনের সময় ফ্লাইওভারের বিভিন্ন প্রবেশ ও বেরনোর পথ , নিরাপত্তা ব্যবস্থা , যানবাহন চলাচলের রূপরেখা সহ ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয় খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন পুলিশ আধিকারিকরা ।
নতুন চালু হওয়ার পর যাতে যান চলাচল আরও সুষ্ঠু,নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরিচালিত হয়,সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার চালু হওয়ায় বর্ধমান রোড এবং সংলগ্ন এলাকায় যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে । সেই লক্ষ্যেই ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে পুলিশ প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে বলে ।

