September 16, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

শিলিগুড়ি , ১৬ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। এক মাস ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই অভিযান চলবে ।


১৭ সেপ্টেম্বর ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির মধ্য দিয়ে অভিযানের সূচনা হবে । বুথ স্তর থেকে সাধারণ মানুষের বাড়ি , মঠ-মন্দির এবং দলীয় ও প্রশাসনিক কার্যালয়ে প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি নেওয়া হয়েছে ।
বিজেপি নেতৃত্বের দাবি , এই এক মাসে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে প্রায় ১২ থেকে ১৩টি সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এর মধ্যে বিভিন্ন এলাকায় আলপনা প্রতিযোগিতা , সামাজিক পরিষেবা এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রচার চালানো হবে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিবস এবং তার দীর্ঘ ২৫ বছরের জনসংযোগ ও জনসেবাকে সামনে রেখে সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আস্তিক মন্ডল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *